সাইকেল আরোহীকে পিষে দিলো চাল বোঝাই ম্যাটাডোর - The News Lion

সাইকেল আরোহীকে পিষে দিলো চাল বোঝাই ম্যাটাডোর


দি নিউজ লায়ন;   সাইকেল আরোহীকে পিষে দিলো একটি চাল বোঝাই ম্যাটাডোর। ঘটনাটি আজ সকাল দশটা নাগাদ, নদিয়ার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে এর ওপর ভান্ডারখোলা এলাকায়  সোনাভাটার কাছে ঘটে। এদিন একটি চাল বোঝাই 407 ম্যাটাডোর, রাস্তার বাঁ দিক থেকে যাওয়া , এক পথচারীকে পিষে দেয়। ওই সাইকেল আরোহীর নাম জাকির শেখ, তিনি কাজের সন্ধানে তার বাড়ি থেকে জাভা যাচ্ছিলেন সাইকেল করেই।।


 ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষনা করে। এরপর, প্রতিবেশী ইন্দ্রজিৎ হালদার, এবং তার এক শ্যালক উপস্থিত হয় কোতোয়ালি থানায়। বর্তমানে ওই গাড়িটি আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.